সৃষ্টি
তোমারি জন্মক্ষণে জগৎ বিষ্মিত।
মানব ভাবনার ফসল তুমি,
সৃষ্টি সুখের উল্লাস ভূমি, করেছো জাগ্রত।
কিনতু এ বিস্ময়ের ঘোর কাটিয়ে, যেদিন তুমি ধ্বংসে এলে এগিয়ে।
হিরোসীমা আর নাগাসাকিকে নিশ্চিন্ন করবে বলে
মানবিক চুক্তিতে। সেদিন তুমি ঘাতক হলে.
তোমায় ক্ষমা করে নি তোমার মানব পিতা।
হে পরমাণু !
তুমি আছো, তুমি থাকবে
ধ্বংসের আড়ালে কি সৃষ্টিকে ভাববে?
No comments:
Post a Comment